প্রতিনিধি, সীতাকুণ্ডঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ওসি তদন্ত সুমন বনিকের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেল আশরাফুল করিম।উক্ত অনুষ্ঠানে উপজেলার উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, জাহেদ হোসেন নিজামি বাবু, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদুল আলম চৌধুরী, মনির আহমদ, সালাউদ্দিন আজিজসহ , সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ২ নং প্যানেল মেয়র বদিউল আলম জসিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাংগঠনিক সম্পাদক মো সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম, ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী। ও বড় দাড়োগা হাট বাজার কমিটির সভাপতিসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সীতাকুণ্ডের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ওপেন হাউজ ডে অনুষ্ঠানে।
Leave a Reply