মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ফটিকছড়ির সুয়াবিল উদালিয়া চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতিজন পাঁচ হাজার টাকা করে ১২ লক্ষ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার
সোমবার ( ২ আগস্ট) ফটিকছড়ি উদালিয়া চা বাগান কার্যালয়ের সামনে শ্রমিকদের মাঝে অনুদের এ চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। শিক্ষক নেতা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য, মোস্তাফা গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান, সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান জয়নাল আবেদিন, উদালিয়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, শিমুল ধর প্রমূখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব বলেন, ‘চা শ্রমিকরা সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নানান বৈষম্যের শিকার। তাদের প্রতি সদয় আচরণ ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সকলের দায়িত্ব। অবহেলিত ও অনগ্রসর এ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, পারিবারিক ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায়। ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম’ বাস্তবায়ন করে হচ্ছে।’
Leave a Reply