বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত -২

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত -২


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।


খুলনার পাইকগাছার রাড়ুলীতে
আলমসাধু- মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং গুরতর আহত হয়েছে ২ জন।
আহতের স্বজনরা ও এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টারর দিকে উপজেলার শ্রীকন্ঠপুরের মিজানুর রহমান শেখের পুত্র হাবিবুর রহমান (৩৫) ও স্ত্রী হেনা বেগম (২৫) বঁাকা বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খায়রুল (২৫) কে নিয়ে গরু কেনার জন্য কাটিপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্য কাটিপাড়ার ঋষি পাড়ার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলমসাধুর চালক পালিয় যায়। তাতে মটরসাইকল চালক সহ যাত্রী স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জরুরী ভাবে গুরুতর আহত অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনাতে পাঠানো হয়।খুলনাতে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের দুপুর সাড়ে তিনটার দিকে মৃত্যু হয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে। হাবিবুরের স্ত্রী ও খায়রুল এখনও আশঙ্কামুক্ত নয়, বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। রাড়ুলী পুলিশ ফাঁড়ি এ, এস, আই গোলাম রসুল ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘাতক আলমসাধুর চালক পালিয়ে গেলেও আলমসাধু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com