শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ক্যান্সার আক্রান্ত শামসুল বাঁচতে চায় -প্রয়োজন মানবিক সাহায্যের

ক্যান্সার আক্রান্ত শামসুল বাঁচতে চায় -প্রয়োজন মানবিক সাহায্যের

ফরিদুল ইসলাম রানা ,
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের ক্যান্সার আক্রান্ত সেই শামসুলের অবস্থার অবনতি হয়েছে। আগে ওঠা বসা করতে পারলেও বর্তমানে বিছানাতেই দিন কাটছে তার।

বছর খানেক আগে হঠাৎ শামসুল তার গলার একাংশে ছোট ছোট বিষ ফোঁড়া সদৃশ কিছু লক্ষ করে। কিন্তু সেটা নাকি ভিশন যন্ত্রণাদায়ক ছিল। সইতে না পেড়ে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হন। চলে গ্রামের হাতুড়ে ডাক্তারের হাতুড়ে চিকিৎসা। কিন্তু দিন যতোই গড়ায় শামসুলের অবস্থার অবনতি ঘটে।

সামান্য জমি বন্ধক নিয়ে চাষাবাদ ও পরের ক্ষেতে দিনমজুর দিয়ে সংসার চালিয়ে আসছিলো সে। জীবন বাঁচাতে বন্ধকী জমি টুকু ছেড়ে দিয়ে টাকা ফেরত নিয়ে চলতে থাকে চিকিৎসা, কিন্তু তখনো শামসুল জানতেন না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার।

লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের বিভিন্ন ডাক্তার দেখে প্রায় ৮ মাস আগে সনাক্ত হয়েছে সে ক্যানসারে আক্রান্ত।

শামসুল হকের এখন উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু তিন শতক ভিটা ছাড়া তার যে আর কিছুই নাই। একমাত্র ছেলে ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করলেও লকডাউনের কারনে সে নিজেই বিপাকে।

বর্তমানে সরকারি বেসরকারি সাহায্যের অপেক্ষায় আছে ঐ পরিবারটি।

এর আগে শামসুলের দৈন্যদশা নিয়ে একটি সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে, অনেকের দৃষ্টিগোচর হয়। এক ছাত্র নেতা কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতাও করেন। আবার অনেকে তাকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। আর এই আশ্বাসেই বুক বেঁধেছে শামসুল সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। বর্তমানে শামসুলের অবস্থার অবনতি হওয়ায়, শামসুলের পরিবার ও স্থানিয়রা বলছেন, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি। যা চাহিদার তুলনায় একেবারই অপ্রতুল। ক্যানসার আক্রান্ত শামসুলের প্রতি নিশ্চয় সরকার ও সমাজের বৃত্তবানরা সহায়ক হবেন এবং যে সকল সহৃদয়বান ব্যাক্তিগন শামসুল চিকিৎসায় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, তারা শামসুল কে বাঁচাতে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন।

কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে বর্তমানে হতাশ ওই পরিবারটি। মরণব্যাধি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত শামসুলের চিকিৎসা অর্থাভাবে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

ক্যান্সার আক্রান্ত শামসুলের উন্নত চিকিৎসা আবারও হবে, ক্ষেতে খামারে কাজে ব্যস্ত থাকবে শামসুল। স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com