দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনাভাইরাস রুখতে কঠোর বিধি নিষেধের ১১ তম দিনে করিমগঞ্জ উপজেলায় মোট ৪ জন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।করিমগঞ্জ উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোমবার (২ আগস্ট) বিকাল ৫ টার দিকে উরদিঘী (মরিচখালী)বাজারে এ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্বে) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আবু রিয়াদের নেতৃত্বে এবং নেত্রকোনা বিজিবি ক্যাম্পের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।অভিযানে উরদিঘী (মরিচখালী) বাজার এর মের্সাস মাহদী এন্টারপ্রাইজ মালিক মো:রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা,মিজান স্বর্ণ শিল্পালয় মালিক রমজান মীরকে ২ হাজার টাকা,জাল-সুতা ব্যবসায়ী ফজলুর রহমানকে ২ হাজার টাকা,কসমেটিকস ব্যবসায়ী সিরাজুল ইসলাম কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্বে) আবু রিয়াদ বলেন,দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ও ২৭০ নং ধারা অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনা সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি নিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে করিমগঞ্জ উপজেলা ব্যাপী মাঠে ছিল বিজিবি।বিধিনিষেধ কার্যকর করতে বিজিবি নিয়মিত টহল মোতায়ন রয়েছে। জরিমানা ছাড়াও স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে করিমগঞ্জ উপজেলা প্রশাসন।
Leave a Reply