শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুর পুত্রবধুকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা,

মহেশপুর পুত্রবধুকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা,

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
বাংলাদেশ বুলেটিন,

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধুকে কুপিয়ে আত্মহত্যা করেছে শ্বশুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে পুত্রবধু নয়নতারার সাথে সোমবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল গণির তর্কবির্তক হয়। এক পর্যায়ে শ্বশুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধুকে নয়নতারাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা নয়নতারাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার নয়নতারাকে যশোর থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে পুত্রবধুর মুমুর্ষ হওয়ার খবরে শ্বশুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com