শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক ঢাকা কলেজের আদিত্য আহমেদ পলাশ

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক ঢাকা কলেজের আদিত্য আহমেদ পলাশ

এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক। আগামী এক বছরের জন্য অনুমোদন পায় এই নয়া কমিটি।শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনুমোদিত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নয় কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আল আমিনকে আর সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির। এছাড়াও জেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ২৪ জনকে, ৯ জনকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক । উক্ত কমিটিতে পরিশ্রমী ছাত্রনেতা ঢাকা কলেজ ছাত্রলীগের পরিশ্রমী সৈনিক আদিত্য আহমেদ পলাশ কে সহ আরো ৯জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দুজন হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।এদিকে ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিন ও মো. শরিফুল ইসলামকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত ২৮ মার্চ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়ে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগের কমিটি বিলুপ্তির পাঁচ মাস পর ঘোষণা করা হল এ নয়া কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com