শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতি হওয়া ৭টি মহিষ উদ্ধার : ট্রাকসহ ১ ডাকাত আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতি হওয়া ৭টি মহিষ উদ্ধার : ট্রাকসহ ১ ডাকাত আটক

মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতি হওয়া ৭টি মহিষ সহ ট্রাক উদ্ধারের পাশাপাশি ১ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ।  রবিবার (১ আগস্ট) মহিষ সহ ট্রাকটি ডাকাতরা নিয়ে যায়। সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নওগাঁর বদলগাছি থেকে ৭টি মহিষ ও পরিত্যক্ত অবস্থায় ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার স্থায়ী বাসিন্দা নূর ইসলামের ছেলে সাইফুলকে (৩০) আটক করে।
থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারার মদনপুর নামক স্থান থেকে ট্রাক বোঝাই মহিষগুলো ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা। এদিন বগুড়া জেলার সারিকান্দি থানার বড়াইল এলাকা হতে ৭টি মহিষ ক্রয় করেন গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুরের মহিষ ব্যবসায়ী আতোয়ার। তিনি একটি পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল ট্রাকের ড্রাইভার, মহিষের মালিকসহ ট্রাকে থাকা কয়েকজন রাখালকে মারপিট করে বেঁধে জমির মধ্যে ফেলে রেখে যায়। তাদের কাছে থাকা টাকা, ৫টি মোবাইল ফোন ডাকাতরা নিয়ে যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই আরিফের নেতৃত্বে একটি টিম দিনব্যাপী সাড়াশি অভিযান চালায়। একপর্যায়ে আক্কেলপুর থানার সহযোগিতায় তিলকপুর এলাকা হতে ৭টি মহিষ উদ্ধার ও একজন ডাকাত সদস্যকে আটক করা হয়। তাকে নিয়ে অভিযান চালিয়ে নওগাঁর বদলগাছি থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।
 গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি  এ কে এম মেহেদী হাসান  বিষয়টি নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে । পুলিশের অভিযানের প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের আটক করতে বিভিন্ন জেলায় অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com