শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে পদোন্নতি পাওয়া এসি ল্যান্ডের বিদায় সম্বর্ধনা

নওগাঁর মহাদেবপুরে পদোন্নতি পাওয়া এসি ল্যান্ডের বিদায় সম্বর্ধনা

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সদ্য পদোন্নতি পাওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুনকে বদলীজনিত বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে।

সোমবার ২ জুলাই বিকেলে আয়োজিত সম্বর্ধনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সভাপতিত্ব করেন।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ প্রমুখ।

উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আসমা খাতুন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৮ সালের ৪ নভেম্বর যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, মানুষ হিসেবে তিনি তার দায়িত্বটুকু পালন করেছেন। তারপরও তিনি ভুলের উর্ধে নয়। কাজের মাঝে কিছু ভুল হতে পারে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি কোন থেকে দেখার জন্য উপস্থিত সকলকে বলেন এবং সবার দোয়া কামনা করেন।

সম্প্রতি তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পান। তাঁকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হলে তিনি গত ২৮ জুলাই মহাদেবপুর থেকে রিলিজ নেন। মঙ্গলবার ৩ জুলাই তিনি নওগাঁয় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com