শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিবগঞ্জে নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

শিবগঞ্জে নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে র‍্যাব-১২। আটককৃত জুয়ারীরা প্রত্যেকে উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তারা হলেন, খাইরুল ইসলাম (৩৯), ফারুক হোসেন (৩৫), সোহেল রানা (৩৪), হুমায়ন কবির (৪৬), মোঃ সাগর (২৮), মোঃ সুমন (৩৩) ও আব্দুল খালেক (৪০)।

র‍্যাব-১২ বগুড়া সোমবার রাত আনুমানিক ১১ টায় উপেজলার মহাস্থান পূর্বপাড়া থেকে তাদের আটক করে।

মঙ্গলবার র‍্যাব-১২ বগুড়া এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই জুয়ায় আসক্ত। প্রতিদিন তারা ঐ স্থানে জুয়ার আসর বসায়।
এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ১২ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত আইনে মামলা করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com