বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশালে বিভিন্ন কোম্পানির নকল স্যানিটাইজার জব্দ! ৯ জনকে জেল জরিমানা

বরিশালে বিভিন্ন কোম্পানির নকল স্যানিটাইজার জব্দ! ৯ জনকে জেল জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ২২ জুন সোমবার সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানের দেশের নামি-দামি কোম্পানির নকল স্যানিটাইজার বিক্রয় করার সময় তা জব্দ করা হয়।

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। বরিশালের বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানির নাম বিকৃত করে (এসিআই কে এজিআই; ওরিয়ন কে ওরিওনা, হেক্সিসল কে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলন কে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি) বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে যা প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকল এসব ঔষধ সামগ্রী বিক্রির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ধারা ১৮ ভংগের অপরাধে বিভিন্ন অংকের ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে একই আইনে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। জানা যায় যে, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসেন।

ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সাথে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন। এসময় প্রায় ১ লক্ষ টাকার নকল ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com