শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে সেরাবাহিনী কর্তৃক ত্রাণ বিতরণ

ফুলবাড়ীতে সেরাবাহিনী কর্তৃক ত্রাণ বিতরণ

বিপুল মিয়া,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে  ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার ৩ রা আগষ্ট সকাল ১০ ঘটিয় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে  কর্মহীন, গরীব, দুস্থ ,অসহায় ১০৫ (একশত পাঁচ) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমা, ক্যাপ্টেন জেসিও,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মুর্শেদ এর উপস্থিতিতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট প্রটোকল অনুসরণ করে ত্রাণ বিতরণ করেন।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমা জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনাসদস্যদের নিজস্ব রেশন হতে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হল। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com