শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি।

হাটহাজারীতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন ও বহুতল বিশিষ্ট ‘মদনহাট বাজার মার্কেট’ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করা হয়েছে আজ।
হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এদুটি উন্নয়ন কাজ উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সোমবার (২ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ।
এতে বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ও হাটহাজারী উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন।
অনুষ্ঠানে হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) তৌহিদুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর আলম, ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com