আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৩রা আগষ্ট, ২০২১:
ঝিনাইদহ মহেশপুর পৌরসভার উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল সোমবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এই আয়োজন করা হয়।
মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রুহুল আমিন মিন্টুসহ অন্যান্য কাউন্সিলরগন। মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২শ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু দেওয়া হয়। মোট ৭শ পরিবারকে সরকারি বরাদ্দ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply