শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী

লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে লুডু খেলায় বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত নুসরাত জাহান মুনিয়া (১৬) উপজেলার বীজবাগ ইউনিয়নের হাট পুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সী বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান,  সোমবার বিকেলের দিকে মুনিয়াকে তাঁর মা লুডু খেলায় বাধা দিয়ে বকাঝকা করে। এ ঘটনার জের ধরে সে একই দিন সন্ধ্যার দিকে পরিবারে সদস্যদের অজান্তে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবাবের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

ওসি বাতেন বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com