মোঃ সজীব হাসান, ( বগুড়া), প্রতিনিধিঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবির মাদকবিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম ইং ০২/০৮/২০২১ তারিখ ১৬.১০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন আটবাড়ীয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ ফেরদৌস(৩৩), পিতা মোঃ আয়েজ উদ্দিন, সাং আটবাড়ীয়া মধ্যপাড়া, থানা গাবতলী, জেলা বগুড়ার উত্তর দুয়ারী চারচালা টিনসেড বসত বাড়ীর সামনে হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ ফেরদৌস(৩৩), পিতা মোঃ আয়েজ উদ্দিন, সাং আটবাড়ীয়া মধ্যপাড়া, থানা গাবতলী, জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রজু প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য যে, ধৃত আসামী গাবতলী থানার অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply