রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারগঞ্জে আহলে হাদিসের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ।

মাদারগঞ্জে আহলে হাদিসের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ।

মোহাম্মদ শাহিন মাদারগঞ্জঃ

মাদারগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আহলে হাদিসের মাদারগঞ্জ উপজেলার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম রব্বানী। আজ সমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হ্যালো অক্সিজেন নামে এই সেবা উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আহলে হাদিস মাদারগঞ্জ এর উদ্যোগে উপজেলার ৭ টি ইউনিয়ন সহ পৌর এলাকার যেকোন বাসিন্দা বিনামূল্যে এ সেবার আওতাধীন আসতে পারবে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড -১৯ করোনা ভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত তখন আমাদের দেশেও এর ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি সামনে হয়তো আরও প্রকট হতে পারে। আমরা জানি করোনা ভাইরাসে আক্রান্ত সব রোগীর ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা নিতে হয় না। করোনা আক্রান্ত রোগীর এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাসে ব্যাপক সমস্যা দেখা দিলে এসময় কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শুধু করোনা আক্রান্ত রোগী নয়, অন্যান্য রোগীর জন্যও অক্সিজেনর প্রয়োজন হতে পারে। তাই আমরা বাংলাদেশ আহলে হাদিস মাদারগঞ্জ শাখার পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ নিয়েছি।

প্রাথমিক ভাবে ২ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে “ মাদারগঞ্জে হ্যালো অক্সিজেনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন আলহাজ্ব গোলাম রব্বানী। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়ের কাছে ২টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইফুল ইসলাম জয়, জানালপুর জেলা আহলে হাদিস কমিটির সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, জমিয়াতে আহলে হাদিস সুব্বানের মাদারগঞ্জ সভাপতি প্রভাষক জামাল উদ্দিন সালাফি অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুজ্জামান সাগর,মাদারগঞ্জ শহর ছাত্রলীগ সভাপতি কাউসার আহাম্মেদ মামুন ও কর্মরত চিকিৎসকগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com