রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলের সখিপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু।

টাঙ্গাইলের সখিপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু।

মামুন শিকদার মাহিন, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় মায়ের মৃত্যুর খবর শুনেই মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২ আগস্ট) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়,নিহত মায়ের নাম রওশনারা খাতুন (৫৫) ও মেয়ের নাম আকলিমা আক্তার (৩০)। রওশনারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের মোজাফফর তালুকদারের স্ত্রী ও আকলিমা একই ওয়ার্ডের মজিবর রহমানের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়,আজ রাত নয়টায় মা-মেয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেন। এ ঘটনায় নিহতদের পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আরো জানা যায়, নিহত আকলিমার মা রওশনারা দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছেন। আজ সোমবার সকালে রওশনারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেল পাঁচটায় তিনি মারা যান।

মুঠোফোনের মাধ্যমে এ খবর শুনে আকলিমা অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে আকলিমাকে মৃত ঘোষণা করে। মায়ের মৃত্যুর আধা ঘণ্টা পর মেয়ের মর্মান্তিক মৃত্যুতে পাড়া জুড়ে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com