রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাকালুকি হাওর থেকে অবৈধ জাল জব্দ

হাকালুকি হাওর থেকে অবৈধ জাল জব্দ

বড়লেখা বিশেষ প্রতিনিধি

বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অভিযানে আরও অংশ নেন বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম প্রমুখ।উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের বিভিন্ন বিলে নিষিদ্ধ ঘোষিত বেড় বা কোণা জাল ও কারেন্ট জাল দিয়ে নিয়মিত মাছ ধরা হচ্ছিল। এসব জালে ক্ষুদ্র পোনা মাছ, মাছের ডিমসহ অন্য জলজপ্রাণী প্রাণীও মারা পড়ে। এতে মাছ ও জলজপ্রাণীর বাস্তুসংস্থান ধংস হয়ে যায়। অবৈধভাবে পোনা মাছ ধরা এবং মাছ ও জলজপ্রাণীর বাস্তুসংস্থান ধংস করার খবরে সোমবার সকাল আটটা থেকে হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের জল্লা, ফাড় জল্লা, বালিঝুরি গ্রপ বদ্ধ জলমহালের একাংশে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। এই এলাকা থেকে ১০৫ মিটার অবৈধ বেড় জাল জব্দ করা হয়।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘কয়েকটি বিষয়কে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে হাওরে মাছের প্রজনন ও বাস্তুসংস্থান নষ্ট করে এমন অবৈধ জালের ব্যবহার এবং সরকারি জলমহাল (ইজারা দেওয়া হয়নি) থেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করা। অবৈধভাবে মাছ ধরা বন্ধে হাকালুকি হাওরে প্রায় ৮ ঘন্টা অভিযান হয়েছে। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এরকম অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com