শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আই, লাভ, ইউ বলায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত

আই, লাভ, ইউ বলায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত

আল আমিন
মহিপুর, কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)

পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলায় দুষ্টুমির ছলে ‘আই লাভ, ইউ’ বলাকে কেন্দ্র করে দুই জেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে জালাল ফকির নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (পহেলা আগস্ট) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার ৯নং ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোঃছালাম (২৫) ও মোঃসোহেল (৩০)। তারা দু’জন -ই কলাপাড়া উপজেলার বাবলাতলা এলাকার বাসিন্দা।

আটককৃত জালাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন জেলে বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ আহরণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘাটে ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান দুষ্টুমির ছলে জালাল ফকিরকে ‘আই লাভ ইউ’ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে, বাবলাতলা বাজারে ফের এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছালামের পেটে ছুরি দিয়ে আঘাত করেন জালাল। ওই সময় সোহেল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি।

স্হানীয়, বাজারের ব্যবসায়ী সুকদেব এর সাথে আলাপকালে জানা যায়, বাজারে কয়েকজন জেলের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি দেখে তাদের কাছে যেতে না যেতেই জালাল ফকির নামের ওই লোক পাশে থাকা দুজনকে ছুরিকাঘাত করেন। পরে সবাই মিলে জালালকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রাত আনুমানিক ২টা নাগাত সালাম ও সোহেলের ট্রলার মালিক আলী হোসেন পালওয়ান বাদী হয়ে কলাপাড়া থানায় জালাল ফকিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আহত ছালাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ও সোহেল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com