রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবৈধ পথে ভারত থেকে ফেরায় ১০ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

অবৈধ পথে ভারত থেকে ফেরায় ১০ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশী নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। কাজের সন্ধানে তারা ২০১৬ সালের দিকে ভারতের দিল্লিতে গিয়েছিল।
বিজিবি জানায়, সোমবার দুপুরে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর ১৯২ বিএসএফ বাংলাদেশী ওই ১০ নাগরিককে ভূরুঙ্গামারীর পশ্চিম ভোটহাট এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৮ এর সাব পিলার ১০ এর নিকট হস্তান্তর করে। পরে বিকাল ৫টার দিকে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
অবৈধ পথে ভারত যাওয়া ওই নাগরিকরা হলেন নাগেশ্বরী উপজেলার আব্দুল মান্নান (৬০), খোতেজা (৫৫), শহীদুল ইসলাম(২৭), জেলেখা খাতুন(২৫) ও সুমাইয়া খাতুন (৫) এবং ফুলবাড়ি উপজেলার আমিনুল ইসলাম (৪০), আমিনা খাতুন (৩৫), আরিফা (১৫), আরমান আলী (৫) ও হাফিজুল ইসলাম (১৭)।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এসএম তৌহিদুল ইসলাম বাংলাদেশী নাগরিক হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বাগভান্ডার বিজিবি বিকেলে বাংলাদেশী ১০ নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com