রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবৈধভাবে চাঁদার দাবী না দেওয়ায় রাস্তায় গাড়ী আটক, পরে থানায় এজহার দায়ের

অবৈধভাবে চাঁদার দাবী না দেওয়ায় রাস্তায় গাড়ী আটক, পরে থানায় এজহার দায়ের

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ ও তারাগঞ্জ যাওয়ার রাস্তায় কেল্লাবাড়ী নামক বাজারে বালু বোঝাই ট্রাক প্রায় ৪ ঘন্টা আটক করে রাখে কিছু চাঁদাবাজ। 
এজহার সূত্রে জানা যায়, যে সরকার কর্তৃক ২০১৮/১৯ অর্থ বছরে পানি উন্নায়ন বোর্ড কর্তৃক নদী খনন প্রকল্পে কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ টি বালুর পয়েন্ট করে নিলাম বিজ্ঞপ্তি আহবান করে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ।সেখান থেকে নিলামে বিক্রি করা বালুর ৩১ নং বালুর লটটি  সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর এলাকার জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান জিয়া, ১ জুন ২০২১ ইং তারিখে সরকারী বিধি মোতাবেক ৯ লক্ষ ৯৮ হাজার ১শত ২৫ টাকা নগত অর্থ বুঝিয়ে দিয়ে ৩১ নং বালুর লট ক্রয় করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাছ থেকে নিলামকৃত বালু অপসরনের অনুমুতি নিয়ে তিনি বালু বিক্রি শুরু করেন। 
কিন্তু কিছু চাঁদাবাজ অবৈধ ভাবে জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান জিয়ার কাছে চাঁদা দাবী করে। তিনি চাঁদা না দেওয়ায় গত ২৬ জুলাই রাত প্রায় ১২ টার দিকে তার ৩১ নং বালুর পয়েন্টে চাঁদা নেয়ার জন্য ছোড়া, লাঠি নিয়ে প্রায় ২০ জন চাঁদাবাজ সেখানে যায় এবং চাঁদাদাবী করে। তাতেও জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়া তাদের কোন চাঁদা দেননি।
তখন চাঁদাবাজের দলটি ২৭ জুলাই কিশোরগঞ্জ ও তারাগঞ্জ যাওয়ার কেল্লাবাড়ী নামক বাজারে বালুর ট্রাক আটক করে প্রায় কয়েক ঘন্টা অতিবাহিত করে। পরে সেখান থেকে জাতীয় হেল্প লাইন ৯৯৯ নাম্বারে ফোন করে।
জাতীয় হেল্প লাইন ৯৯৯ নাম্বারে ফোন করলে কিশোরগঞ্জ থানার দ্বায়িত্বে থাকা এস আই অর্পূর্ব ঘটনা স্থলে গিয়ে ড্রাইভার ও গাড়ীর চাবী উদ্ধার করে থানায় নিয়ে আসেন।(ক) পতিরাম চন্দ্র  (খ) চাঁদখানা ইউনিয়নের জাহান আলীর ছেলে আব্দুল বারেক (গ) স্বপন চন্দ্র মহিলা ভাইস চেয়ারম্যান স্বামী( ঘ) হাসান আলী (ঙ) রিগান (চ) বাচ্চু (ছ) কহিদুল (জ) শাকিল (ঝ) রাশেদুজ্জামান (ঞ) গুলজার হোসেন রাত্রি ১২ টার সময় ৩১নং বালুর লটে এসে তারা তিন লাখ টাকা চাঁদা দাবী করে ও বিভিন্ন ভয়ভীতি দেখায়। চাঁদা না দিলে তাদের সমস্যা হবে।

তাদের কথায় কোন কর্ণপাত না করে জিয়া এন্টারপ্রাইজের মালিক বালু পরিবহন অব্যাহত রাখেন। তাদের কোন টাকা পয়সা দিতে পাবে না বলে অস্বীকৃতি জানান।
জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান জিয়া দশজনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com