রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে পাটের ফলন বাম্পার

মাধবপুরে পাটের ফলন বাম্পার

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

আবহাওয়া অনুকূলে থাকায় মাধবপুর উপজেলায় পাটের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ক্ষেত থেকে পাট কাটা শুরু হয়েছে। অনেকে পচানো পাট থেকে আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশিরভাগ এলাকায় ক্ষেত থেকে কৃষকেরা পাট কাটছেন। কোথাও মাঠ থেকে কাটা পাট অন্যত্র নিয়ে যাচ্ছেন। কোথাও চলছে পাট পচানোর প্রস্তুতি। আবার পচানো পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানাগেছে, কয়েক বছর আগেও চাষিরা পাট চাষ করে লোকসানে পড়েছিলেন। তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন। মাঝে স্বল্প পরিসরে যারা আবাদ ধরে রেখেছিলেন, তারাই লাভবান হয়েছেন। তাদের দেখেই অন্যরা আবারো পাট চাষে ফিরেছেন।
পৌরসভার ৯নং ওয়ার্ডের আলাকপুর গ্রামের  কৃষক মোঃ দুলা মিয়া এবার ৪ বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, গত বছর পাটের দাম ভালো পাওয়ায় মৌসুমের শুরুতেই চাষিরা পাট চাষের দিকে ঝুঁকে পড়েছিলেন। এতে পাটের আবাদ বেড়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। আমি এই বছর ৩ হাজার ৫০০ টাকায় প্রতি মণ পাট বিক্রি করি। 
কৃষি অফিসের তথ্য মতে, মাধবপুর উপজেলার আদাঐর, বু্ল্লা, জগদীশপুর, বাঘাসুরা, ছাতিয়াইন ইউনিয়ন সহ মাধবপুর পৌর এলাকায় পাট চাষ করা হয়। উপজেলায় ২০১৯-২০ সালে দেশী ৮০হেঃ, তুষা ৭৫হেঃ, কেনা ১৬৫ হেঃ মেচতা ১০হেঃ মোট ৩৩০ হেক্টর চাষ করা হয়েছিল। ২০২০-২১ সালে দেশী ৮০হেঃ, তুষা ৭৫হেঃ, কেনা ১৮৫ হেঃ মেচতা ১০হেঃ মোট ৩৫০ হেক্টর চাষ করা হয়।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কর্মকর্তা মোঃ মামুন আল হাসান বলেন, অন্যান্য বছরের তুলনায় বাজারে বর্তমানে ভালো দামে পাট বিক্রি হচ্ছে। গত বছরের শুরুতেই ১৮০০ টাকা মণ ও শেষে ৫৫ ০০/- থেকে ৬০০০/- টাকা মন দরে পাট বিক্রি হলেও চলতি মৌসুমের শুরুতেই ২১০০ টাকা মণ দরে পাট বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে বেশ ভালো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com