রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পৌরসভায় মশক নিধন অভিযান উদ্বোধন করলেন মেয়র ছানোয়ার হোসেন ছানু

পৌরসভায় মশক নিধন অভিযান উদ্বোধন করলেন মেয়র ছানোয়ার হোসেন ছানু


এ,এস,পলাশ,সদর প্রতিনিধি:


ডেঙ্গু প্রতিরোধে আজ সোমবার (০২ আগষ্ট) সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে  মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
 জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন। 
 জামালপুর পৌরসভার কনজার্ভেটিভ ইন্সপেক্টর মাহবুব আলম মঞ্জু জানান, করোনার কারণে এমনিতেই বিপর্যস্থ। এরমধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই সারাদেশের মত জামালপুর পৌরসভায় মশা নিধনের সাথে সাথে এডিশ মশার লাভা ধ্বংসেরও ব্যবস্থা নেয়া হয়েছে।
এসময় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন,বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টপে, বিল্ডিং’র ছাদে কিংবা কোনো স্থানে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের যেন বিস্তার না হয়। সেজন্য সকল নাগরিককে সচেতন থাকতে হবে।জামালপুর পৌরসভায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জামালপুর পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় জামালপুর পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ সকলেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com