রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে ধর্ষন করার অভিযোগে ধর্ষক শাহীন গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে ধর্ষন করার অভিযোগে ধর্ষক শাহীন গ্রেফতার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার দেবীদ্বারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী (১৩) কে ধর্ষন করার অভিযোগে ধর্ষক শাহীন (২৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত শনিবার (৩১ জুলাই) দুপুরে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিত্য কবিরাজের পরিত্যাক্ত বাড়িতে।
ওই ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে উপজেলার সৈয়দপুর গ্রামের হাছন আলী মাষ্টারের বাড়ির আব্দুর রহিমের পুত্র ধর্ষক মোঃ শাহীন(২৩)কে এক মাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০০৩’র ৯(১) ধারায় দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০১, তারিখ- ০২/০৮/২০২১ইং।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্ষক শাহীন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। প্রতিবেশী হওয়ায় ওই কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত শাহীন। রাস্তায় দেখা হলেই নানা অশালিন উক্তি করত। ঘটনার দিন শাহীন কিশোরিকে বিভিন্ন কৌশলে পাশর্^বর্তী নিত্য কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে গরুর জন্য ঘাস কাটতে যাওয়া জালাল পাঠান নামে এক কৃষক ওই ঘরে এসে এ ঘটনা দেখে। ধর্ষককে জাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।
পরে ওই ঘটনায় দেবীদ্বার থানায় একটি অভিযোগ পত্র দায়ের করলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) সোহরাব হোসেন ভূইয়া একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ধর্ষক শাহীনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনর্চ্জ(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই ঘটনার অনুসন্ধানের চেষ্টা করি। অনুসন্ধানে নিশ্চিত হয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করি। শাহীন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীকে কোর্টে চালান করা হয়েছে, অপরদিকে ভিক্টিমের ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com