রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা ইউনিট

কুমিল্লার দেবীদ্বারে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা ইউনিট


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার দেবীদ্বারে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা ইউনিট। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়ক’ সংলগ্নে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপজিটে ‘মাহবুব প্রাঙ্গনে’ ওই করোনা ইউনিট চালু করা হচ্ছে।

করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ভবনের তৃতীয় তলাকে ১০ বেডের করোনা ইউনিট হিসেবে ব্যবহার করে আসছিল। সম্প্রতি করোনা মহামারী প্রকোট আকার ধারন করায় ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হচ্ছে।

রোববার কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট ভবন পরিদর্শন করতে এসে আগামী বৃহস্পতিবার থেকে ৩০ বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু করা এবং শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, ‘মাহবুব প্রাঙ্গন’র স্বত্বাধিকারী নাবিল মাহমুদ, কেন্দিয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামিম, প্রাইভেট হাসপাতাল ও ডায়োগনেষ্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন প্রমূখ।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন, আগামী শুক্রবার থেকে মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। ওই ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল দিয়ে পরিচালিত হবে। আমাদের নিজস্ব ভবনে ১০ বেডের একটি ইউনিট চালু আছে। করোনা মহামারী বেড়ে যাওয়ায় অতিরিক্ত রোগীদের জন্য ওই ইউনিট চালু করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com