মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে নগরীতে ৬টি সহ ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ৪০টি মোবাইল টিম অভিযার পরিচালনা করেছে।
সরকারি বিধিনিষেধ না মানায় কুমিল্লা জেলা প্রশাসনের অভিযানে ৩২টি ভ্রাম্যমান আদালতে ১৫৪টি মামলা করা হয়েছে। এসময় ১৫৪ জনকে একলক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ৩৮৪ জনকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় সেনাবাহিনীর ১০টি টিম, পুলিশের ৪৪টি টিম, বিজিবির তিন প্লাটুন, র্যাবের একটি টিম, আনসারের দুটি টিম, স্কাউট ও গ্রাম পুলিশসহ অন্যান্য ১২০টি টিম অভিযানে সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
Leave a Reply