মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন (৮২) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ।
সোমবার দুপুর আড়াইটায় জাফরগঞ্জ ইউনিয়নের বারুর বারাম বাড়ির মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।
নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, থানার উপ-পরিদর্শক এস আই মোঃ ইকতার মিয়া সহ কুমিল্লা জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম কামাল, জাফরগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন (৮২) বার্ধক্যজনিত কারনে গত রাত ১.৩০মি: ইন্তেকাল করেছেন।
Leave a Reply