মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত রবিবার বিকেল ৫টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ২২৫জন।
সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৯ শতাংশ। বিদেশগামী ১৪৪ জন যাত্রীর করোনা পরীক্ষায় চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ২৭ হাজার ১৭৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ২৩ হাজার ৩৮৫ জনের। এর মধ্যে ৩০হাজার ৮৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৬হাজার ৮১৬ জন। আর মারা গেছেন ৭৪২ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকায়, দেবিদ্বার ও মনোহরগঞ্জ উপজেলায় দুজন করে, বরুড়া, দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর উপজেলা ও লালমাই উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪৭ জন, আদর্শ সদরের ৪৩ জন, সদর দক্ষিন ৩২ জন, বুড়িচং ৩৮ জন, বি-পাড়া ২৫ জন, চান্দিনা ৪৭জন, চৌদ্দগ্রাম ৯৭জন, দেবিদ্বার ৫৭জন, দাউদকান্দি ৪৪ জন, লাকসাম ৫৬জন, লালমাই ৪০জন, নাঙ্গলকোট ৫৬জন, বরুড়া ৬১জন, মনোহরগঞ্জ ৩৭জন, মুরাদনগরের ৬৩জন, মেঘনা ১৪জন, তিতাস ১২ জন ও হোমনা ২৮জন।
Leave a Reply