রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, ৫ ককটেল উদ্ধার

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, ৫ ককটেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূঞা সড়কে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছে। তবে কে বা কাহারা দিনে দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে ওসি কিছু জানাতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা এ ঘটনার জন্য কাদের মির্জার প্রতিপক্ষ দলীয় নেতাকর্মিদের দায়ী করছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, এটি একটি সাজানো নাটক। বসুরহাট টু দাগনভূঞা সড়ক,এটি একটি আঞ্চলিক মহাসড়ক। এ সড়কে বার বার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদের মির্জা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যুক্তরাষ্ট্র থেকে কাদের মির্জার নির্দেশে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল রাখতে এবং প্রতিপক্ষের নেতাকর্মিদের ফাঁসানের জন্য তার অনুসারীরা এমন ঘটনা ঘটিয়ে। এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা যেন বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করে।

ওসি সাইফুদ্দিন আরও জানান, মন্ত্রী বাড়ির সামনে বসুরহাট টু দাগনভূঞা সড়কের ফাঁকা জায়গায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি কার্তুজ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com