মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
সাভারের আশুলিয়ায় সওজ এর অভিযান; ভেঙ্গে দিল অবৈধ দোকানপাট

সাভারের আশুলিয়ায় সওজ এর অভিযান; ভেঙ্গে দিল অবৈধ দোকানপাট

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্টান্ডে সহ অবৈধ দোকানপাট ভেঙ্গে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।রোববার (২১ জুন) দুপুরে সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ দোকানপাটসহ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।খোঁজ নিয়ে জানা যায়, শ্রীপুর বাসস্টান্ডে সড়ক ও জনপথের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল দখল করে নির্মাণ করেছে শতাধিক দোকানপাট। এই প্রভাবশালী মহলের মাধ্যমে অবৈধ হকার মার্কেট পরিচালিত হতো।

প্রতিটি দোকান থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে টাকা তুলতো তারা। এছাড়া এই মহাসড়কের দুইপাশ জুড়ে বলিভদ্র, জিরানী, ইপিজেড এলাকাসহ আরও কয়েকটি স্থানে এসব অসাধু চক্র অবৈধ দোকানপাট নির্মান করে টাকা হাতিয়ে নিচ্ছে।প্রতিবছর সহজ ও জনপথ বিভাগ কয়েকবার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবারও অসাধু চক্রটি দোকানপাট নির্মান করে।এ বিষয়ে মানিকগঞ্জ সওজ এর এসও প্রকৌশলী নাইমুল ইসলাম জানান, অবৈধ দখলদারের কারনে মহাসড়কের পানি নিষ্কাশন ব্যহত হয়ে এলঅকায় জলাবদ্ধা তৈরি হচ্ছে।

পাশাপাশি যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে, বাড়ছে সড়ক দুর্ঘটনা। নিয়মিতভাবে এই অভিযান অব্যাহত থাকবে ও নজরদারি রাখা যাতে করে অসাধু চক্র সওজ এর জমি দখল করতে না পারে।এছাড়া আবারও কেউ মার্কেট নির্মান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com