মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার চান্দিনায় চৌদ্দবছর বয়সী মাদ্রাসাছাত্রীকে দুই দিন ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে মসজিদের ইমাম আবুল বাশারকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি- ২।
র্যাব জানায়, কুমিল্লা জেলার চান্দিনা থানার শব্দলপুর গ্রামের মুন্সীবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে একই উপজেলার তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম আবুল বাশার (৫০) গত ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চৌদ্দ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষন করে। দুই দিন আটকে রেখে ধর্ষন করার ফলে মাদ্রাসা ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে ২৪ জুলাই আবুল বাশার (৫০) তার ভাই আবু ইউসুফ এর নিকট মাদ্রাসা ছাত্রীকে রেখে সে পালিয়ে যায়। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রীর পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই ধর্ষক আবুল বাশার (৫০) পলাতক ছিল।
বিষয়টি র্যাবের এর নজরে আসলে আসামীকে গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে গোপন সংবাদের গতকাল সোমবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নূরজাহান হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল বাশারকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক আবুল বাশার স্থানীয় তীরচর নয়াবাড়ি মসজিদে ইমামের দায়িত্বে নিয়োজিত ছিল। এ মসজিদের ইমামের দায়িত্বে থাকার কারণে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে আরবি পড়ানোর জন্য তাকে নিযুক্ত করে। আরবি পড়ানোর সুবাধে তাদের বাড়িতে ধর্ষক আবুল বাশার (৫০) এর নিয়মিত যাতায়াত ছিল। ধর্ষক আবুল বাশার (৫০) ওই ছাত্রীকে আরবি পড়ানোর সুযোগ নিয়ে তাকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করার বিষয়টি অসামী স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply