রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেয়রের উদ্যোগে ৫০ বছর পর রাস্তা পেয়েছে পাঁচ শতাধিক পরিবার

মেয়রের উদ্যোগে ৫০ বছর পর রাস্তা পেয়েছে পাঁচ শতাধিক পরিবার

এম শাহীন আল আমীন, জামালপুর।।


দীর্ঘ ৫০ বছর পর জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের যোগীরঘোপা এলাকায় ৫ শতাধিক পরিবার রাস্তা পেলো।

জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর দিক নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ এ রাস্তা উদ্ধার করেন।

জামালপুর পৌরসভার রাস্তা বন্ধ করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালী ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্ডল।

এসময় ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদুল ইসলাম জীবন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, হযরত আলীর নেতৃত্বে এলাকাবাসী সহ সকলের উপস্থিতিতে এ রাস্তা উদ্ধার করা হয়।

৫০ বছর পর রাস্তা চলাচলের উপযোগী রাস্তা পেয়ে স্থানীয় মামুনুর রশিদ,সেলিম খান ও রিনা বেগম বলেন, আমরা দীর্ঘদিন যাবত রাস্তার জন্য অমানবিকভাবে জীবন যাপন করেছি। স্থানীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম মন্ডলকে বার বার অনুরোধ করা হলেও তিনি রাস্তা দেন নি। দীর্ঘদিন পর সেই রাস্তা জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু উদ্ধার করে দিলেন।এর জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও বিএনপির ঘাঁটি খ্যাত এই এলাকার লোকজন বিএনপির এই প্রভাবশালী নেতার রাস্তা অবরোধের কারণে অমানবিক জীবন যাপন করায় এবং জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু দীর্ঘদিন পর এই রাস্তায় উদ্ধার করে দেওয়ায় সকলেই আওয়ামী লীগে যোগদান করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com