রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রবিউল এবার পেল সুচিকিৎসার ব্যবস্থা ,সমাজসেবা থেকে পেল আর্থিক সহায়তা

রবিউল এবার পেল সুচিকিৎসার ব্যবস্থা ,সমাজসেবা থেকে পেল আর্থিক সহায়তা

আব্দুল্লাহ আল মামুন রনী,

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ বছর ধরে মাটির গর্তে শিকলবন্দি থাকা মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম এবার পেতে যাচ্ছেন ইউএনও ঝোটন চন্দের সহযোগিতায় সুচিকিৎসা। ইউএনও-র প্রচেষ্টা এবং উদ্যোগে রবিউলকে মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অসুস্থ রবিউল সোমবার (২ আগস্ট) পেয়েছে ইউএনও-র ব্যক্তিগত উদ্যোগে দেয়া পরিধেয় বস্ত্র এবং সমাজকল্যান পরিষদ থেকে দেয়া সরকারি সহায়তা।

সোমবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ঝোটন চন্দ বোয়ালমারী উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মানসিকভাবে অসুস্থ রবিউল ইসলামের বাবা নুরুল ইসলামের হাতে চিকিৎসাবাবদ ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার ব্যক্তিগত অর্থে কেনা চারটি টি-শার্ট ও চারটি ট্রাউজার্সও রবিউলের পরিধানের জন্য এ সময় তার বাবার হাতে তুলে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিনামূল্যে রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাকে মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে রবিউলের বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার থাকার জন্য একটি ঘর নির্মাণের এবং থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম তার সুচিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com