আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উদ্যেগে করোনাভাইরাস সংক্রমণ রোধে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর মেয়র মো. আলা উদ্দিনের নিদের্শনায় উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শত্রুমে প্যানেল মেয়রের নেতৃত্বেপৌর প্রকৌশলী ও থানা ওসির তও্বাবধানে পৌর শহরের কাচারী মোড়, প্রেসক্লাব মোড়, কালীবাড়ি মোড় সহ বিভিন্ন মোড়ের পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে তিন হাজার মাস্ক বিতরণ করেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর প্রকোশলী নওশাদ আলম, থানা ওসি শাহনুর-এ আলম সহ সকল ওর্য়াডের কাউন্সিলরগন।
এ সময় প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল বলেন, দুর্গাপুরে দিন দিন করোনা ভাইরাস রোগীর সংখ্যার বৃদ্ধি পাচ্ছে । সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। সে বিষয় গুলো চিন্তা করে দুগার্পুর পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply