রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় যাত্রীর লাথিতে মারা গেল রিকশাচালক

আশুলিয়ায় যাত্রীর লাথিতে মারা গেল রিকশাচালক


সোহেল রানা,সাভার:

সাভারের আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে  যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন আলিম হোসেস (৪০) নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই আঞ্চলিক সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 
আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌছলে রিকশাচালক আলিম হোসেনের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এসময় রিকশা চালক আলিম রিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ জানান, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com