রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরী ভাগীয়ে আনার অভিযোগে পুলিশের হাতে গাইবান্ধার যুবক আটক

কিশোরী ভাগীয়ে আনার অভিযোগে পুলিশের হাতে গাইবান্ধার যুবক আটক

মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে এক কিশোরীকে ভাগিয়ে আনার অভিযোগে গাইবান্ধার আসাদ (২১)নামে এক যুবক কে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।এসময় ঐ কিশোরীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে। 
পুলিশ জানায়, ৯৯৯ নাইনে অভিযোগ আসে চট্টগ্রাম হতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ফুসলিয়ে কিশোরীর পিতা মাতাকে না জানিয়ে ভাগিয়ে নিয়ে আসতেছে এক যুবক।এমন অভিযোগের ভিত্তিতে  সোমবার(২রা-আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি টহল টিম রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা নামক স্থানে ভাই বন্ধু পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে আাসাদ ও ঐ কিশোরীকে আটক করে।
আটককৃত আসাদ আলী গাইবান্ধা সদর উপজেলার কাউলী বাজার এলাকার নুরনবী মন্ডলের ছেলে এবং উদ্ধারকৃত কিশোরী চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামী   উপজেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,এসআই আনোয়ারের নেতৃত্বে ছেলে ও মেয়ে আটক করে থানায় নেওয়া হয়েছে। উভয়ই এখন থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com