রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের প্রস্ততি সভা সম্পন্ন

সীতাকুণ্ডে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের প্রস্ততি সভা সম্পন্ন


মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ডঃ

দেশের অন্যান্য উপজেলার নেয় চট্রগ্রামের সীতাকুণ্ডেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী (৭ আগষ্ট) হতে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগষ্ট) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা হল রুমে প্রস্ততি সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।প্রস্ততি সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন রাশেদ। প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন  চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দীন রেহান, শওকত আলী জাহাঙ্গীর,  মোরশেদুল আলম চৌধুরী, ছাদাকাত উল্লাহ মিয়াজি, মনির আহম্মদ, নাজিম উদ্দীন, সালা উদ্দীন আজিজ, সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ, (ওসি) তদ্বন্ত সুমন বনিক, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনার টিকাদান কার্যক্রমের প্রস্ততি সভার আয়োজন করা হয়েছে। আগামী ৭ আগষ্ট হতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা কার্যক্রম শুরু হবে। প্রত্যেকটি ওয়ার্ডে  ২৫ তদুর্বধ বয়সীদের দেয়া হবে করোনা টিকা। ধারাবাহিকভাবে সবাইকে টিকা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com