আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
০১ আগষ্ট রবিবার বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শাহীনুজ্জামান খান। জানা যায়, পূর্বে তিনি ময়মনসিংহ জেলার নব গঠিত পাগলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবি ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।বিনয়ী ও দায়িত্বশীল অফিসার মোঃ শহীদুজ্জামান খান পাবনা জেলার সুজানগরে জন্ম গ্রহন করেন।ছাত্র জীবনে মেধাবী, কৃতি এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে দেশ সেবায় অংশগ্রহন করার জন্য ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
হালুয়াঘাট থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বলেন,মাদক,জুয়া,নারী নির্যাতন বন্ধে সকল প্রদক্ষেপ গ্রহন করবোতিনি আরও জানান,হালুয়াঘাটের মানুষের শান্তি- শৃঙ্খলা রক্ষায় আমি আমার ঊর্ধতনদের পরামর্শ ও দিকনির্দেশনায় কাজ করে যাব।
Leave a Reply