রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জে গণহারে করোনা টিকা কার্যক্রম সফল করতে আলোচনা সভা

বকশীগঞ্জে গণহারে করোনা টিকা কার্যক্রম সফল করতে আলোচনা সভা

এম শাহীন আল আমীন, জামালপুর।।

কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম সফল করতে ২ আগস্ট জামালপুরের বকশীগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান  নজরুল ইসলাম সাত্তার। সভায়  উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, নিলক্ষিয়া ইউনিয়নে কোশলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ৭ আগস্ট, নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ৮ আগস্ট ও জানকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০আগস্ট কোভিড-১৯ এর প্রথম ডোজ দেয়া হবে। নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, কোন প্রকার গুজব না ছড়িয়ে সবাইকে করোনা ভাইরাসের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা গ্রহণকারীদের জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হবে। প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে ১ হাজার মানুষকে টিকা দেয়া হবে। আলোচা সভায় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, সকল ইউপি  সদস্য ও স্থানীয় গন্যমান্য  ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com