রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবৈধ প্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি আটক

অবৈধ প্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি আটক


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে বাড়ী ফেরার সময় নারী-শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। (২ আগষ্ট ) সোমবার সকালে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সাওয়ার পারভেজ নারী-শিশুসহ ৭ বাংলাদেশির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 
বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে টহলরত বিজিবির সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪২ এর সাব পিলার ৭ এসের পাশ থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় রবিবার দিবাগত রাত দেড়টায় তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটক বাংলাদেশিরা হলেন, উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) স্ত্রী আফরোজা খাতুন (২৮),তার ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) ছেলে পারভেজ মন্ডল (০৬) ,নাগেশ্বরী উপজেলার হাসনাবাজার এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)। 
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। সোমবার সকালে আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com