রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে করোনা ঊর্ধ্বমুখী।। শনাক্ত – ৭৩জন

জামালপুরে করোনা ঊর্ধ্বমুখী।। শনাক্ত – ৭৩জন

এম শাহীন আল আমীন, জামালপুর।। 

জামালপুর জেলায় করোনা সংক্রমণ শনাক্ত   ঈদের পর থেকে তুলনামূলক কিছু কম থাকলেও আজ হঠাৎ করে শনাক্ত ঊর্ধ্বমুখী। এসময় কঠোরভাবে  স্বাস্থ্য বিধি পালনের তথ্য দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

গেল ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৬.৬০শতাংশ থেকে বেড়ে ২৪.৬৬ শতাংশ হয়েছে । যা গতকালের তুলনায় আজ ৮.০৬ শতাংশ বেড়েছে । নতুন করে একদিনে ৭৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় আবারো স্বাস্থ্য খাতকে ভাবিয়ে তুলেছে।

রবিবার ( ১আগষ্ট) মধ্য রাতে জেলা স্বাস্থ্য বিভাগ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,
জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ  ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৯৬টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের করোনা উপসর্গ নিয়ে
নমুনা পরীক্ষায় করায় করোনা শনাক্ত হয়।
সংক্রমিক ব্যক্তিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেখ হাসিনা মেডিকেল কলেজ নমুনা দিয়েছিল।

জেলায় করোনা শনাক্ত হয়েছে সদরে ৩৫ সরিষাবাড়ি ৮, মেলান্দহ ৭ দেওয়ানগঞ্জে ৪, মাদারগঞ্জে৩, বকশীগঞ্জে ১৩, ইসলামপুরে ৩জনের ।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪০১জন,   মোট সুস্থ ৩৮৫৪জন, মোট মৃত্যু ৮৪জন। রেফার্ড ৪১জন।
জামালপুরে মৃত্যুর শতকরা হার ১.৯০%

এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ১৫জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮জন ও ঢাকায় ৩জন রয়েছে।
হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন  ৪২৭জন রোগী।

জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা, মো, মাহফুজুর রহমান সোহান জানান, জেলায়  জ্বর সর্দি,কাশি বেড়েছে, 
এই ভাবে জেনেও যদি কেউ স্বাস্থ্য বিধি অমান্য করে চলা ফেলা করে, আগামিতে হয়ত আরো ভয়াবহতার দৃশ্য আমাদের দেখতে হবে। এখন শুধু একটাই তথ্য স্বাস্থ্য বিধি মেনে চলি। সবাই নিজ দায়িত্বে ভ্যাকসিন গ্রহণ করি। প্রযোজনে স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com