বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪

জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪


এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধিঃ 


জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে  দুই জনের মৃত্যু হয়েছে।  এসময় আহত হয়েছেন আরো ৪ জন।  সোমবার ২ আগষ্ট সকাল ৯টার দিকে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা  হলো উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার পুত্র  দুলাল হোসেন মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের পু্ত্র মোফাজ্জল হোসেন(৫৪)। আহতরা হলেন একই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সাব্বির (১৪), মহসিনের পুত্র এমদাদুল (৩২), হামিদের পুত্র খলিল(৩৬), ও কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী জানায়, সকালে উপজেলার সালুয়া  নামক মাঠে আমন ধান রোপনের কাজ করছিল। হঠাৎ আকাশে মেঘ সহ বিদ্যুৎ চমকালে একটি শ্যালো মেশিন ঘরে এসে আশ্রয় গ্রহন করে। কিন্তুু সেখানেই বজ্রপাত হলে সবাই লুটিয়ে পড়ে।পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসলেও  দুলাল মোল্লা ও মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com