আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৬ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন,জামালপুরের ৩ জন,নেত্রকোনার ৩ জন ও গাজীপুরের ২ জন রয়েছে।সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান মুন।করোনায় যাদের মৃত্য হয়েছেঃময়মনসিংহ সদরের মাহবুব (৪০)(ত্রিশাল হাসপাতাল মসজিদের ইমাম), মো.আবিদ মিয়া (৪৫), লাইলী বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আলতার উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জ উপজেলার বিউটি আক্তার (৫০)।এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের গিয়াস উদ্দিন (৬৫), আব্দুল মজিদ (৫৫), মুক্তাগাছা উপজেলার রবি সেন (৬০), আব্দুল খালেক (৬০), ফুলপুর উপজেলার আব্দুল হাকিম (৭০), সুরুজ আলী (৭০), তারাকান্দা উপজেলার আব্দুল জব্বার (৬৩),ফুলবাড়িয়া উপজেলার মকবুল হোসেন (৬৫), গফরগাঁও উপজেলার নূরজাহান (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল হাই (৭০), জামালপুর সদরের গাজিবুর (৬৫) ও দেওয়ানগঞ্জ উপজেলার আফসার আলী (৬৫), সরিষাবাড়ি উপজেলার সেতারা (৫০), গাজিপুর সদরের সাজেদা আক্তার (৩০), শ্রীপুর উপজেলার মালেকা বানু (৭০) ও নেত্রকোনা সদরের অলি (১৭)।ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৩৫ জন এবং আইসিউতে ২৫ জন চিকিৎসাধীন আছেন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষায় আরো ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০৯ জন।
Leave a Reply