রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাঙ্গুনিয়ার সেই অভিশপ্ত জায়গাতে সব হারাল ব্যবসায়ী শফিক।।

রাঙ্গুনিয়ার সেই অভিশপ্ত জায়গাতে সব হারাল ব্যবসায়ী শফিক।।

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা পোমরা সত্যপীরের মাজার সংলগ্ন চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক৷সত্যপীরের মাজারের অল্প পশ্চিমে বাংলাদেশের একমাত্র তাপবিদুৎ কেন্দ্র যেটা রাউজান-রাঙ্গুনিয়ার সীমানার পরিচিতি দেয়৷কয়েক দশক ধরে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীরের মাজার গেইট এলাকায় সন্ধ্যার পর হলেই বেড়ে যায় ছিন্তাইকারীদের দৌড়,এই এলাকায় সব হারিয়ে নিঃসহ হতে হয়েছে এই সড়ক দিয়ে যাতায়াতকারী অগণিত যাত্রীদের,দিনেও সুযোগ বুঝে করা হয় ছিনতাইয়ের ঘটনা।সম্প্রতি করোনামহামারীর কারণে দেশব্যাপী লকডাউনের কারণে সবধরণের গন-পরিবহন বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইকারীরা জরুরী প্রয়োজনে যাতায়াত করা লোকজনকে টার্গেট করছে,বিশেষ করে কঠোর লকডাউনে জরুরী প্রয়োজনে কাঁচামালামাল ব্যবসায়ীরা গ্রাম থেকে শহরে,শহর থেকে গ্রামে যাতায়াত থাকার কারণে ছিনতাইকারীের মূল টার্গেট এখন ব্যবসায়ীরা৷গত এক সপ্তাহে সত্যপীর মাজার এলাকায় কাপ্তাই মহাসড়কে মোবাইল ছিনতাইসহ ছোট বড় ৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অনুসন্ধানে জানা গেছে৷সবচেয়ে বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার(২৯) চট্টগ্রাম ও রাঙ্গামাটি ফল(ফ্রুট) ব্যবসায়ী মোহাম্মদ শফিকুর রহমান(৩২) এর সাথে।রাঙ্গামাটি জেলার বাসিন্দা শফিকুর রহমান একজন ফল(ফ্রুট)ব্যাবসার পাইকারী ব্যবসায়ী,তিনি প্রতি সপ্তাহের মতো গত বৃহস্পতিবারও রাঙ্গামাটি ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের থেকে আমদানীর টাকা তুলে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে সত্যপীরের মাজার গেইট ক্রস করার পরই ছিনতাইকারীর কবলে পরে হারাতে হয়েছে আমদানী থেকে পাওয়া ১০ লাখ ২৯ হাজার টাকা ও ব্যবহারকৃত ২টি মোবাইল,এই ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করা হয়েছে৷বিগত ২ বছর আগেও রাঙ্গুনিয়া কাপ্তাই মহাসড়কে গোডাউন নামক স্থানে চট্টগ্রাম টেরিবাজারের কাপড় ব্যবসায়ীর থেকেও ৭ লাখ ছিনতাইয়ের ঘটনা ঘটে যদিওবা সেইটা যেইভাবে হউক উদ্ধার করতে সক্ষম হয়৷সম্প্রতি ছিনতাই হওয়া টাকা উদ্ধার করার আশায় ব্যবসায়ী শফিকুর রহমান কোন পথ না দেখে সরাসরি রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করেন,কিন্তু গত ৫ দিনেও জানা যায়নি কারা এই ছিনতাইকারী৷পোমরা বুড়ির দোকান এলাকার উপজেলা যুবলীগ নেতা সাবের’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান ছিনতাইয়ের ঘটনা প্রায় সময় হয় তবে এতে রাঙ্গুনিয়া কিংবা স্থানীয় কেউ করে বলে মনে হয়না,ছিনতাইকারীরা মাদক সেবনকারী বহিরাগত রাউজানের পাহাড়তলি এলাকা থেকে এসে এই ঘটনাগুলো করছে নাম হচ্ছে আমাদের এলাকার।একই স্থানের অন্য একজন নাম না প্রকাশের শর্তে বলেন বাহির থেকে লোক এসে সত্যপীরের মাজার গেইট এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি সত্য তবে সেটার সাথে স্থানীয় কয়েকজনও জড়িত আছে,গত ২০ মার্চ দিনের ভেলায় এক মহিলা থেকে টাকা স্বর্ণলংকার ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে বাবার ছিনতাই করে ছিনতাইকারীরা ধরাছোঁয়ার বাহিরে বিধায় এমন ঘটনা ঘটে চলছে।গত একবছর আগে ছিনতাইয়ের শিকার হওয়া রাউজান কদলপুর এলাকার ইমাম হোসেন নামের এক ব্যক্তি জানান আমি রোয়াজার হাট থেকে গরু বিক্রি ফেরার পথে সত্যপীর মাজার গেইটে আমরা তিনজন ব্যবসায়ী থেকে ১ লাখ ৯৪ হাজার টাকা কেড়ে নেয়া হয়,সেই জায়গাটিতে যারা ছিনতাই করে তারা আশে পাশে এলাকার এদের বিশেষ সোর্স রয়েছে যাদের মাধ্যমে খবরা খবর নিয়ে নিশ্চিত হয়ে তারা টার্গেট করে,এদের একটা বড় গ্রুপ আছে রাউজান-রাঙ্গুনিয়ার দুই এলাকারই লোক জড়িত বলে এই স্থানটিতে বারবার ছিনতাইয়ের ঘটনা হচ্ছে৷রাঙ্গুনিয়া মডেল থানা ইনচার্জ(ওসি) মাহবুব মিল্কি জানান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগটি পাওয়ার পর থেকে আমরা সিরিয়ার্সলি কাজ করছি,এই ঘটনাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি,আশা করছি খুব শিগ্রী ছিনতাইকারী সনাক্ত করতে পারব৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com