রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার; পাচারকারী আটক।

সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার; পাচারকারী আটক।

খাগড়াছড়ি প্রতিনিধি:

রোববার (০১ আগষ্ট ২০২১) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে মাটিরাঙ্গা জোন। এ সময় ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ঔষধ ও প্রসাধনী পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। যার  বাজারমুল্য আনুমানিক ১০ লাখ টাকা।  উদ্ধারকৃত  অবৈধ ভারতীয় ঔষধ সামগ্রীসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com