বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টোকিও অলিম্পিকে পদক শীর্ষে চীন

টোকিও অলিম্পিকে পদক শীর্ষে চীন

ডেস্ক নিউজ:

টোকিও অলিম্পিক গেমসের দশম দিনে আধিপত্য বিস্তার করে এগিয়ে যাচ্ছে চীন। আজ রোববারও পদক তালিকায় শীর্ষে রয়েছে তারা। এদিন তিনটি স্বর্ণ জিতেছে তারা।যুক্তরাষ্ট্রও সমান পাল্লা দিচ্ছে। তারাও এদিন তিনটি করে স্বর্ণ জিতেছে। আজ স্বর্ণ জয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এদিন ৪টি স্বর্ণ জিতেছে তারা। ব্রিটেন দুটি স্বর্ণ জেতে।

এদিন তিনসহ মোট ২৪টি স্বর্ণ জিতে সবার ওপরে রয়েছে চীন। তারা ১৪টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে শীর্ষে উঠে যায়।

যুক্তরাষ্ট্র ২০টি স্বর্ণ ২৩টি রুপা ও ১৬টি বোঞ্জসহ মোট ৫৯টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।

১৭টি স্বর্ণ, ৫টি রুপা ও ৯টি বোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট পদক ৩১টি।

অস্ট্রেলিয়া ১৪টি স্বর্ণ ৩টি রুপা ও ১৪টি বোঞ্জসহ মোট ৩১টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে।

আর ১২টি স্বর্ণ, ১৯টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৪টি পদক জিতে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় তাদের অ্যাথলেটরা এবার রাশিয়ান অলিম্পিক কমিটি বা রোক নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

আজ নতুন করে স্বর্ণপদক পেয়েছে ৪টি দেশ। এখন স্বর্ণ জেতা দেশের সংখ্যা ৫৩-তে দাঁড়াল। আর এক বা একাধিক রুপা জেতা দেশ আছে ১৪টি। শুধু ব্রোঞ্জের স্বাদ নিয়েছে ৯টি দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com