মোঃ মনিরুজ্জামান প্রত্যাশা পঞ্চগড় প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এ উপলক্ষে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলন করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।
রবিবার (১ জুলাই) দিবাগত রাতে পঞ্চগড় জেলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে আলোক প্রজ্জ্বলন করা হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগেরসাবেক সহ-সম্পাদক মোঃ রিফাত হোসেন ও পঞ্চগড়ত্যাগী কর্মী আলী মর্তুজা জয় এর নেতৃত্বে আগস্টের প্রথম প্রহরে আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক মোঃ রিফাত হোসেন ও পঞ্চগড়জেলা ছাত্রলীগের ত্যাগী কর্মী আলী মর্তুজা জয়জানান যে, যেনো পঞ্চগড় জেলায় যত ত্যাগী ছাত্রনেতা আছে তাদের সকলকে মুল্যায়ন করা হয় পঞ্চগড় ছাত্রলীগের বাকি সব কমিটিতে।
Leave a Reply