রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা। গত এক সপ্তাহে শুধুমাত্র রৌমারী উপজেলায় ৪৩ জনের জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার ( পহেলা আগষ্ট) ১১ জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। বিভিন্ন সুত্রে জানা যায়, সারাদেশে সর্বাত্মক লকডাউন চললেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কারণেই বাড়ছে এই সংক্রমণ।তাছাড়া সংক্রমিত হওয়ার তুলনায় সুস্থ হওয়ার হারও খুব একটি আশাব্যঞ্জক নয়। এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উপজেলায় জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু সাধারণের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। এমনভাবে সংক্রমণ চলতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে, চিকিৎসাসেবা বিপর্যয়ের মুখে পড়বে। কারণ চিকিৎসক সংকটসহ করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার মতো লজিস্টিক সাপোর্ট নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
Leave a Reply