রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালীতে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১


 নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর সোনাইমুড়ীতে (১৮) বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও তিন যুবক পলাতক রয়েছে।

আটককৃত মো.রুবেল (২৬) সোনাইমুড়ী উপজেলার বাড্ডা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ।

গতকাল রোববার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার দিবাগত রাতে তাকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আটককৃত আসামি রুবেল প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত (২৫ জুলাই) উপজেলার ছনগাঁও এলাকার রেললাইনের পুর্বে ছনখোলায় ওই কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তীতে গত (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রুবেলের ফুপাতো ভাই  জুয়েল (২৫) সহ অজ্ঞাত আরও ২জন মিলে উপজেলার রশিদপুর গ্রামের অজ্ঞাত জায়গায় নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করে। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে গতকাল (১ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মৌখিক ভাবে অভিযোগ পেয়েই অভিযুক্ত আসামিকে আটক করে। আদালতে অভিযুক্ত আসামি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com